আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নবাসীর কাছে আমার আকুল আবেদন, যে ব্যক্তি সৎ সাহসিকতার সাথে সমাজে ন্যায় বিচার করতে পারবে এমন ব্যাক্তিকে চেয়ারম্যান নির্বাচিত করবেন। যারা বাহারছড়া ইউনিয়নে অরাজকতা সৃষ্টি করতে চায়, মাদক ব্যবসায়ী, মাদক-সন্ত্রাসের পক্ষকে সাপোর্ট দেয় এবং বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকে এমন নেতাকে চেয়ারম্যান নির্বাচিত না করার জন্য অনুরোধ করছি। এই বাহারছড়া ইউনিয়ন একটি শান্তি প্রিয় এলাকা, যারা এই বাহারছড়াকে মাদক সন্ত্রাসের দিকে ঠেলে দিতে চায় তাদেরকে চেয়ারম্যান নির্বাচিত না করার জন্য অনুরোধ করছি। অনেক চেয়ারম্যান প্রার্থী মাদক কারবারির সাথে জড়িত রয়েছে, এমন কাউকে নির্বাচিত করবেন না। যারা ন্যায় বিচার করতে পারে না তারা কখনো জনপ্রতিনিধি হতে পারে না। তারা চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখে না।
এই বাংলাদেশ একটি স্বাধীন দেশ।এ দেশে সবার অধিকার আছে ন্যায় বিচার পাওয়ার কিন্তু অনেকে ন্যায় বিচার পাচ্ছে না। অনেক জনপ্রতিনিধিরা আছে বাহারছড়াতে, যারা ভূমিদস্যু মাদক কারবারি, চুর-ডাকাতদের পক্ষে কথা বলে,এমন নেতাকে চেয়ারম্যান নির্বাচিত না করার জন্য অনুরোধ করছি। অনেক অযোগ্য নেতারা সন্ত্রাসী লালন-পালন করে সমাজকে ধ্বংস করার জন্য, মাদক কারবারি লালন পালন করে মাদক কারবারি কাজ থেকে ভাগ নেওয়ার জন্য, এমন অযোগ্য নেতাকে ছাত্রসমাজ-যুবসমাজ চেয়ারম্যান নির্বাচিত করবেন না,আমি নিজেও তাদেরকে ঘৃণা ভরে প্রত্যহার করলাম।
মুল বিষয় :সমাজে দ্বন্দ-সংঘাত ও পরস্পর নানান বিষয়ে প্রতিযোগীতা অতীতে ছিলো, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। জমি-জমা, আর্থিক লেনদেন, ক্ষমতার পালাবদল কিংবা সামাজিক প্রভাব প্রতিপত্তিকে কেন্দ্র করে মানুষ একে অপরের সঙ্গে পারস্পরিক দ্বনফ সংঘাতে লিপ্ত হয়। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সমাজ পরিবারে দ্বন্দ সংঘাত বিদ্যমান আছে বলে কোরআনে এসব বিষয় ফায়সালা করার দিক নির্দেশনা এসেছে। সমাজে কোনো একজন অপর একজন ব্যক্তি, পরিবার কিংবা গোষ্ঠী কর্তৃক আর্থিক কিংবা সামাজিকভাবে ক্ষতিগ্রস্থ হলে বিষয়টি সুরাহার জন্যে স্থানীয় সমাজপতিদের নিকট বিচার প্রার্থী হন। এসব সমস্যার বিষয়ে ফায়সালা দেয়ার অধিকাংশ ক্ষেত্রে দুর্বল ব্যক্তিদের ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার আশংকা থাকে। কোরআনে এরশাদ হয়েছে,‘যখন মানুষের মাঝে (কোনো কিছুর) ব্যাপারে বিচার ফায়সালা করো তখন তা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে করবে।’ (সূরা নিসা: ৫৮)।
সমাজের চলমান দ্বন্দ, সংঘাত ও সমস্যা গুলো ন্যায়ের সাথে ফায়সালা করার ক্ষেত্রে মোমিনের দায়িত্ব রয়েছে। যারা ন্যায় নিষ্ঠতার সাথে সমাজের কোনো দ্ব›দ্ব সংঘাতের ফায়সালা দেন তাদেরকে আল্লাহ খুব ভালোবাসেন। এরশাদ হয়েছে, ‘তোমরা দুটো দলের মাঝে ন্যায় ও ইনসাফের সাথে ফায়সালা করে দেবে এবং তোমরা ন্যায় বিচার করবে; নিশ্চয়ই আল্লাহপাক ন্যায় বিচারকদের ভালবাসেন।’ (সূরা হুজরাত:৯)।
কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, ক্ষমতার দাপট কিংবা প্রতিপক্ষের সমাজে প্রভাব প্রতিপত্তি থাকায় সত্য ঘটনাও মিথ্যে প্রমাণিত হয়ে যায়। প্রভাবশালীদের কেউ কেউ অনৈতিক অপকর্ম কিংবা খুন খারাবির মতো অন্যায় কাজ করেও ধরা ছোঁয়ার বাহিরে থেকে যায়। প্রভাবশালীদের আক্রমণের ভয়ে অনেক সময় সত্য একটি ঘটনা প্রমান করার জন্যে কোনো একজন সাক্ষীও খোঁজে পাওয়া যায় না। সাক্ষ্য দাতাদের মধ্যে কেউ কেউ কখনও কখনও উৎকোচ গ্রহণ করে মিথ্যে সাক্ষ্যও প্রদান করে থাকেন। কিন্তু ন্যায় বিচার পায় না। সুতরাং ন্যায় বিচার পেতে হলে যোগ্য মেধাবী জনপ্রিয় শিক্ষিত ব্যক্তিকে চেয়ারম্যান নির্বাচিত করুন এটা আমার অনুরোধ থাকবে।
মোবাশশির ইসলাম
সাধারণ সম্পাদক, বাহারছড়া ইউনিয়ন ইয়ুথ ফোরাম কমিটি।
প্রচার সম্পাদক, বাহারছড়া ইউনিয়ন ছাত্রলীগ

কোন মন্তব্য নেই: